1. baiozidkhan@gmail.com : admin_bizp :
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমোডিটি মার্কেট চালুর অনুমোদন - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমোডিটি মার্কেট চালুর অনুমোদন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (কমোডিটি ডেরিভেটিভস) প্রবিধানমালা-২০২৫’ অনুমোদন করা হয়।

সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব করেন। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, এই অনুমোদনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো কমোডিটি ডেরিভেটিভস পণ্য লেনদেনের পথ উন্মুক্ত হলো। ফলে শেয়ার, বন্ডের পাশাপাশি পুঁজিবাজারে স্বর্ণ, কৃষিপণ্য, শিল্পজাত পণ্য ও অন্যান্য কমোডিটির ডেরিভেটিভস লেনদেনের সুযোগ তৈরি হবে।

এটি দেশের পুঁজিবাজারের ইতিহাসে এক নতুন মাইলফলক বলে মনে করছে কমিশন।

বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ, বিনিয়োগকারীদের ঝুঁকি ব্যবস্থাপনা এবং বাজারকে আরও সক্রিয় রাখতে কমোডিটি ডেরিভেটিভ মার্কেট চালু করা হচ্ছে। এটি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com