1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ঈদ বোনাস দেয়নি ৯৬৬ কারখানা, ২৪ টি দেয়নি এপ্রিলের বেতনও - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

ঈদ বোনাস দেয়নি ৯৬৬ কারখানা, ২৪ টি দেয়নি এপ্রিলের বেতনও

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। সে হিসেবে পোশাক শ্রমিকদের ঈদের বোনাস ১ জুন ও মে মাসের বেতন ৩ জুনের মধ্যে দেওয়ার কথা।

তবে এখন পর্যন্ত ২ হাজর ৯২টি কারখানার মধ্যে এক হাজার ১২৬টি কারখানা শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে। এখনো ঈদ বোনাস দেয়নি ৯৬৬ কারখানা। আর এপ্রিল মাসের বেতন পরিশোধ করেনি ২৪ কারখানা।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত মাত্র এক হাজার ১২৬টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে, যা মোট কারখানার ৫৩ দশমিক ৮২ শতাংশ।

অন্যদিকে বিজিএমইএর অধীনে থাকা ঢাকা ও চট্টগ্রামের মোট ২ হাজার ৯২টি কারখানার মধ্যে ৯৬৬টি কারখানা এখনো ঈদ বোনাস পরিশোধ করেনি। যদিও বোনাস পরিশোধে কারখানা মালিকদের হাতে এখন মাত্র তিনদিন সময় আছে। বিজিএমইএ আশা করছে, সরকারের নির্ধারিত সময়ের মধ্যে বোনাস ও বেতন পরিশোধ সম্পন্ন হবে।

বিজিএমইএ’র সর্বশেষ তথ্যমতে, এখনো এপ্রিল মাসের বেতন দেয়নি ২৪টি কারখানা। এপ্রিলে বেতন হয়েছে ২ হাজার ৬৮টি কারখানায়। তাছাড়া মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে দুটি কারখানায়। ১৩/১ ধারায় একটি কারখানা বন্ধ রয়েছে। আর কারখানা খোলার পর কাজ বন্ধু, স্ব-বেতনে ছুটি বা শ্রমিকরা চলে গেছে এমন কারখানার সংখ্যা তিনটি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com