1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বেতন-বোনাস পেয়েছে ৯৯ ভাগ শ্রমিক, ৩ গার্মেন্টস মালিক উধাও - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

বেতন-বোনাস পেয়েছে ৯৯ ভাগ শ্রমিক, ৩ গার্মেন্টস মালিক উধাও

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা সামনে রেখে তৈরি পোশাক খাতে কর্মরত শ্রমিকদের ৯৯ দশমিক ৯০ শতাংশই ঈদ বোনাস পেয়েছেন। আর ৯৯ দশমিক ৬৭ শতাংশ গার্মেন্টও শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধ করেছে। তবে এখনও ২টি কারখানায় ঈদ বোনাস ও ৭টি কারখানায় মে মাসের বেতন পরিশোধের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, অন্তত তিনটি কারখানার মালিক বেতন-বোনাস না দিয়েই পালিয়েছেন।

বুধবার (৫ জুন) তৈরি পোশাক মালিকদের সংগঠনের (বিজিএমইএ) হালনাগাদ তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, সংগঠনের আওতাধীন সক্রিয় ২ হাজার ৯২টি কারখানার সবগুলোই খোলা রয়েছে। এর মধ্যে মে মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ৮৫টি, যা মোটের ৯৯ দশমিক ৬৭ শতাংশ। আর ঈদ বোনাস দিয়েছে ২ হাজার ৯০টি কারখানা, অর্থাৎ ৯৯ শতাংশ।

তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুরে অবস্থিত বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড, গাজীপুরের টঙ্গীতে সিজনস ড্রেসেস লিমিটেড এবং একই এলাকার টারাটেক্স ফ্যাশন লিমিটেড-এ মে মাসের বেতন ও ঈদ বোনাস বাকি রয়েছে। এ তিনটি কারখানার মালিকই পলাতক বলে বিজিএমইএ সূত্র জানিয়েছে।

এ ছাড়া আশুলিয়ার সেইন অ্যাপারেলস লিমিটেড লে-অফ ঘোষণা করেছে, তবে শ্রমিকেরা এখনও লে-অফ বেনিফিট পাননি। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের আরও কয়েকটি কারখানায় বেতন আংশিক পরিশোধ হয়েছে।

ঈদ উপলক্ষ্যে ঢাকার কারখানাগুলো থেকে শ্রমিকেরা ইতিমধ্যে ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছেন। আজকের (৫ জুন) হিসাব অনুযায়ী, ৫১ শতাংশ শ্রমিক আজ ছুটি নিয়েছেন। এর আগে ৩ জুন ৯ শতাংশ এবং ৪ জুন ৪২ শতাংশ শ্রমিক ছুটি নিয়েছেন বলেও জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com