1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনের পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনের পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে গুগল, ফেসবুকসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ ব্যবস্থা সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশীয় প্রতিষ্ঠানগুলো চাইলে স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল দিতে পারবে। এর জন্য আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না।

মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এতদিন বাংলাদেশের ব্যবসায়ীরা চাইলে সরাসরি বিদেশে বিজ্ঞাপন দিতে পারতেন এবং সেই অর্থ তাদের পক্ষে ব্যাংকগুলো পাঠাতে পারত। যদি সেই বিজ্ঞাপন দেওয়া হতো এজেন্সির মাধ্যমে, তাহলে ব্যাংকগুলোকে আলাদা অনুমোদন নিতে হতো।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় দেশীয় কোনো প্রতিষ্ঠান যদি স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বিদেশে বিজ্ঞাপন প্রকাশ করে, তাহলে বিজ্ঞাপনের অর্থ বিদেশে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। এর পরিবর্তে ব্যাংকগুলো তাদের বিজ্ঞাপন এজেন্সির গ্রাহকদের পক্ষে অর্থ পরিশোধ করতে পারবে। তবে অর্থ পরিশোধের আগে কিছু আনুষ্ঠানিকতা আছে, তা সম্পন্ন করতে হবে বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গুগল, ফেসবুক বা মেটার মতো বিদেশি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া আধুনিক বিপণন ও ব্যবসা প্রসারের গুরুত্বপূর্ণ অংশ। নতুন এই নীতিতে রেমিটেন্স পাঠানো অনেকটাই সহজ ও ঝামেলাহীন হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com