1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নগদের নতুন চেয়ারম্যান নিয়াজ ও এমডি মুতাসিম - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

নগদের নতুন চেয়ারম্যান নিয়াজ ও এমডি মুতাসিম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নগদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে সরকার। একই সঙ্গে নতুন চেয়ারম্যান করা হয়েছে ড. নিয়াজ আসাদুল্লাহকে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুতাসিম বিল্লাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন—ডাক অধিদপ্তরের মহাপরিচালক, আর্থিক প্রতিষ্ঠানের যুগ্ম সচিব, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক, ব্যাংকিং রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক, এআইইউবি-এর পরিচালক খন্দকার সাব্বির মোহাম্মদ কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসাইন শাওন, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাতা এইচ এম বাররু সানি।

সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। পরে তদন্তে উঠে আসে, ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে অর্থ জালিয়াতি এবং অতিরিক্ত ই-মানি তৈরি করায় নগদের হিসাবের ঘাটতি দাঁড়ায় ২ হাজার ৩৫৬ কোটি টাকা। আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এসব অনিয়ম হয় এবং নিয়মবহির্ভূতভাবে সরকারি ভাতা বিতরণ ও গ্রাহক তৈরি করা হয়।

এ ঘটনায় ডাক বিভাগের আটজন সাবেক ও বর্তমান মহাপরিচালক, নগদের সাবেক চেয়ারম্যান ও সিইওসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, নগদে প্রশাসক নিয়োগ নিয়ে করা একটি রিট হাইকোর্ট খারিজ করলেও পরে সেই আদেশ স্থগিত হয়। গত ৭ মে হাইকোর্টের স্থগিতাদেশের পর নগদের কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে বাধা দেন এবং নিজেরাই মামলার আসামি মো. সাফায়েত আলমকে সিইও হিসেবে নিয়োগ দেন।

পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক ২১ আগস্টের প্রশাসক নিয়োগ সংক্রান্ত স্থগিতাদেশ আংশিক প্রত্যাহারের আবেদন করে, যা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। গত ২ জুন আপিল বিভাগ নগদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিতের আদেশ স্থগিত করে রায় দেন, ফলে নতুন এ বোর্ড গঠন এবং সিইও নিয়োগের পথ সুগম হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com