1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শিবলী রুবাইয়াতের জমিসহ দশতলা ভবন জব্দের আদেশ - Business Protidin
শিরোনাম :
বন্দুক ঠেকিয়ে যাদের শেয়ার কেড়ে নিয়েছে তাদের মালিকানা ফেরত দিতে হবে ইসলামী ব্যাংকে পাঁচ সদস্যের নিরপেক্ষ বোর্ড গঠনে যাচাই চলছে রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিদিন ১২০০ কোটি টাকার নেট তারল্য ঘাটতি হচ্ছে ইসলামী ব্যাংকে প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন উদযাপন আলফা ইসলামী লাইফের ফরিদপুর সেলস অফিসের শুভ উদ্বোধন বাড়তি ফি নিয়ে টানাপোড়েন: ঝুলে আছে ৬০ বীমা কোম্পানির লাইসেন্স নবায়ন সংকট কাটাতে ২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক ৩ বছ‌র পর সরকারের ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায়

শিবলী রুবাইয়াতের জমিসহ দশতলা ভবন জব্দের আদেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের সাভারের ১৫ কাঠা জমি ও তার ওপর নির্মিত ১০তলা ভবন ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান এ সম্পদ ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, ভুয়া বাড়িভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এক কোটি ৯২ লাখ টাকা বা প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুষ গ্রহণ করেন। এ ছাড়া ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

আসামি শিবলী রুবাইয়াত-উল ইসলাম পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে আনিত অর্থ পরবর্তীতে ঘরভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং ওই অর্থ দিয়ে বর্ণিত সম্পত্তি তৈরি করছেন বলে তদন্তকালে জানা যাচ্ছে। অর্থাৎ বর্ণিত সম্পত্তিটি আসামি মানিলন্ডারিংয়ের মাধ্যমে পাওয়া অর্থ দ্বারা অর্জিত হওয়ার সম্ভাবনা থাকায় সম্পত্তিটির হস্তান্তর রোধে ক্রোক করা একান্ত প্রয়োজন।

এর আগে শিবলী রুবাইয়াতসহ তার পরিবারের সদস্যদের এবং তার সাথে স্বার্থসংশ্লিষ্টদের দেশটাকে নিষেধাজ্ঞার নির্দেশ দেন এই আদালত।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com