1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এলআর গ্লোবালের ৪ কর্মকর্তাকে ৫৯ কোটি টাকা জরিমানা - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

এলআর গ্লোবালের ৪ কর্মকর্তাকে ৫৯ কোটি টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ফান্ডের তহবিল অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার দায়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ৪ কর্মকর্তাকে ৫৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ১ অনলাইন পত্রিকা বিডিনিউজটুয়েন্টিফোরে বিনিয়োগে অনিয়মের অভিযোগে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল (১৫ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানা করেছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এলআর গ্লোবালের কর্মকর্তাদের মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে ৫০ কোটি টাকা, পরিচালক ও ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির সদস্য জর্জ স্টক সিপিএ’কে ৪ কোটি টাকা, কোম্পানির হেড অব লিগ্যাল মনোয়ার হোসেনকে ৪ কোটি টাকা এবং প্রধান অর্থ কর্মকর্তা রোনাল্ড মিকিকে ১ কোটি টাকা জরিমানা করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিধিবহির্ভূতভাবে এলআর গ্লোবাল পরিচালিত মেয়াদি মিউচুয়াল ফান্ড ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ও মার্কেন্টাইল ব্যাংক মিউচুয়াল ফান্ড থেকে ৪৯ কোটি টাকা বিনিয়োগ করেন। বিডিনিউজের ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১২ হাজার ৫০০ টাকা করে কেনা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com