1. baiozidkhan@gmail.com : admin_bizp :
উৎপাদনে ফিরেছে লিবরা ইনফিউশনস - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

উৎপাদনে ফিরেছে লিবরা ইনফিউশনস

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেড উৎপাদনে ফিরেছে।

গত ১৭ জুলাই কোম্পানির কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। কোম্পানির প্রকাশিত এক মূল্য সংবেদনশীল তথ্যের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত লিবরা ইনফিউশন লিমিটেডর উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। তবে কী কারণে তা বন্ধ ছিল কোম্পানিটি সে সম্পর্কে কিছু জানায় নি। কোম্পানির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়ে বলা হয়েছেম, সবার সহযোগিতা পেলে শিগগিরই কোম্পানিটি পূর্ণ উৎপাদনক্ষমতায় যেতে পারবে।

গত ১৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে জানা যায়, তাদের একটি টিম রাজধানীর মিরপুরের রূপনগরে অবস্থিত লিবরা ইনফিউশনসের প্রধান কার্যালয় ও কারখানা পরিদর্শন করে। এ সময় তারা কারখানার উৎপাদন বন্ধ দেখতে পায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com