1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ভ্যানগার্ড অ্যাসেটকে বহির্ভূত বিনিয়োগ প্রত্যাহারের নির্দেশ, অন্যথায় জরিমানা  - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

ভ্যানগার্ড অ্যাসেটকে বহির্ভূত বিনিয়োগ প্রত্যাহারের নির্দেশ, অন্যথায় জরিমানা 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে এএফসি হেলথ লিমিটেডের শেয়ারে বিনিয়োগকৃত মিউচুয়াল ফান্ডের টাকা সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই নির্দেশ দিয়েছে। টাকা ফেরত দেওয়ার জন্য কোম্পানিটিকে ৩০ দিন সময় বেধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়া না হলে কোম্পানিটিকে ১০ কোটি টাকা জরিমানা গুণতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ৯৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২০১৭ সালে তাদের ব্যবস্থাপনায় থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান থেকে তালিকা বহির্ভূত কোম্পানি এএফসি হেলথ লিমিটেডে ৪ কোটি টাকা বিনিয়োগ করে। বিএসইসি এই বিনিয়োগকে বিধিবহির্ভূত মনে করছে। ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষায় কোম্পানিটিকে সুদসহ ৯ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আলোচিত কমিশন সভায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com