1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অর্ধবার্ষিকীতে লোকসানে আরও ৫ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

অর্ধবার্ষিকীতে লোকসানে আরও ৫ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৬টি ব্যাংকের মধ্যে আগে থেকেই ৪টি ব্যাংক লোকসানে রয়েছে। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আরও ৫ ব্যাংক।

৩১টি ব্যাংক ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন,২০২৫) অর্ধবার্ষিকী সময়ে ৫ ব্যাংকের শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে।

সোমবার (০৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হচ্ছে- ফার্স্ট সিকউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও এবি ব্যাংক।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ১ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭৪ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা।

আইএফআইসি ব্যাংক: অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩৩ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা।

এনআরবি ব্যাংক: অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির লোকসান হয়েছে ১ টাকা ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৫ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা।

সোস্যাল ইসলামী ব্যাংক: অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির লোকসান হয়েছে ৪ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫০ পয়সা

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা।

এবি ব্যাংক: অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির লোকসান হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৬ পয়সা।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা।

এছাড়া আগে থেকেই লোকসানের তালিকায় থাকা ব্যাংকগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক পিএলসি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com