1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাজারে নতুন ১০০ টাকার নোট আসছে ১২ আগস্ট - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

বাজারে নতুন ১০০ টাকার নোট আসছে ১২ আগস্ট

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: এবার বাজারে আসছে নতুন নকশার ১০০ টাকার নোট। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এ নোট মঙ্গলবার (১২ আগস্ট) প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য শাখা থেকেও বিতরণ করা হবে।

এর আগে একই সিরিজে ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি মূল্যমানের নোটগুলোও পর্যায়ক্রমে চালু হবে।

নতুন নোটে যা থাকছে: গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরিত ১৪০ মিমি × ৬২ মিমি আকারের এই নোটের সামনে থাকবে বাম পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার চিত্র। পেছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য। নোটের মূল রঙ নীল।

নিরাপত্তা বৈশিষ্ট্য-

নোটটিতে থাকছে ১০টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে:
• রঙ পরিবর্তনশীল ‘১০০’ সংখ্যা (সোনালি থেকে সবুজে রূপান্তরযোগ্য)
• নিরাপত্তা সুতা-লাল থেকে সবুজে পরিবর্তনশীল
• রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ
• দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনটি উঁচু বিন্দু
• ইন্টাগ্লিও প্রিন্টিং, মাইক্রোপ্রিন্ট, সি-থ্রু ইমেজ ও UV সুরক্ষা ফিচার

নোটের দুই পাশে থাকা বিশেষ বার্নিশের কারণে এটি চকচকে হবে এবং দীর্ঘস্থায়ী হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com