1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যাংক একীভূতকরণে আমানতকারীদের সবাই টাকা ফেরত পাবেন: গভর্নর - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

ব্যাংক একীভূতকরণে আমানতকারীদের সবাই টাকা ফেরত পাবেন: গভর্নর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সবাই তাদের জমা টাকা ফেরত পাবেন বলে জানায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

জানা যায়, একীভূতকরণের আলোচনায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের মধ্যে এক্সিম বাদে বাকি চারটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে মঙ্গলবার আবার বৈঠক করেন গভর্নর। এক্সিম ব্যাংকের সঙ্গে শিগগির আলাদা বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্রমতে, এ বৈঠককে একীভূতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ হিসেবে ধরা হচ্ছে। শিগগির বাংলাদেশ ব্যাংক সরকারকে চিঠি দিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে, যেখানে প্রয়োজনীয় অর্থ, শেয়ারের অবস্থা এবং অন্যান্য শর্তাবলি উল্লেখ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, আগামী অক্টোবরের মধ্যে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণ সম্পন্ন করা। গত জুনে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের নিয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা হয়। তবে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান বিভিন্ন ফোরামে এই একীভূতকরণের বিরোধিতা করে আসছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com