1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

মিউচ্যুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)- মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- মিউচ্যুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৬৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স এর সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে এবং বিনিয়োগকারী ও ইউনিটহোল্ডারদের স্বার্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।

বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও মিউচ্যুয়াল ফান্ডের সুশাসন নিশ্চিত করতে এই নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এছাড়াও, মিউচ্যুয়াল ফান্ড খাত সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ। যেমন: ট্রাস্টি, হেফাজতকারি ও সম্পদ ব্যবস্থাপক-এর দায়িত্ব ও কর্তব্যের বিষয়েও এই খসড়ায় গুরুত্ব দেয়া হয়েছে।

এখন এই খসড়া বিধিমালাটি জনমত যাচাইয়ের লক্ষ্যে বিএসইসি’র ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com