1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আধুনিক এ-৪ কনভার্টিং মেশিন কিনবে সোনালী পেপারে - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

আধুনিক এ-৪ কনভার্টিং মেশিন কিনবে সোনালী পেপারে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড আধুনিক এ-৪ পেপার কনভার্টিং মেশিন কেনার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৯০তম সভায় নতুন এ মেশিন কেনার সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়। এটি হবে কোম্পানির তৃতীয় ইউনিট, যা বিদ্যমান দুইটি অপারেশনাল ইউনিটের সঙ্গে যুক্ত হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে ক্রমবর্ধমান দেশব্যাপী এ–৪ কাগজের চাহিদা আরও কার্যকরভাবে পূরণ করা যাবে। এ–৪ কাগজ ও প্যাকেজিং খাতে কোম্পানির প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে।

সোনালী পেপারের পর্ষদ মনে করছে, এ সিদ্ধান্ত কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এর ফলে ভবিষ্যতে আর্থিক কার্যক্রম ও শেয়ারহোল্ডারদের মূল্য বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com