1. baiozidkhan@gmail.com : admin_bizp :
নগদের তানভীর মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

নগদের তানভীর মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের আলোচিত মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। বেতন হিসাব বাদে সব ধরনের লেনদেন স্থগিত করতে বলা হয়েছে।

মঙ্গলবার (০২ আগস্ট) বিএফআইইউ সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে।

জব্দের তালিকায় আরও আছেন- তানভীর মিশুকের বাবা মো. ওবায়েদুল্ল্যাহ পনির, মা নাহিদ আক্তার। এছাড়া সাদাফ রোকসানা, রোকসানা কাশেম টুম্পা, মো. সাফায়েত আলম, মো. তাওফিকুর রহমান, মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ফকির বেদার উদ্দিন আহমেদ, তৈফুর রহমান, মুশফিকুর রহমান ফকির ও তারেক হাসান সরদার।

এসব ব্যক্তির লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসি পাঠাতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com