1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পুঁজিবাজারে লোভনীয় প্রস্তাব দিয়ে প্রতারণা, ডিএসইর সতর্কতা - Business Protidin
শিরোনাম :
৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ

পুঁজিবাজারে লোভনীয় প্রস্তাব দিয়ে প্রতারণা, ডিএসইর সতর্কতা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় দর বৃদ্ধির লোভ দেখিয়ে বিভ্রান্ত করছে প্রতারক চক্র। এসব প্রতারণা থেকে সচেতন থাকতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)।

রোববার (০৭ সেপ্টেম্বর) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের পাঠানো এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বর্তমানে সরকার, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ (বিএসইসি), ডিএসই ও অন্যান্য স্টেকহোল্ডারদের ঐকান্তিক প্রচেষ্টা ও কর্মতৎপরতায় পুঁজিবাজার তার নিজস্ব গতি ফিরে পেয়েছে৷ একটি গতিশীল বাজারকে অস্থিতিশীল করার লক্ষ্যে এক শ্রেণীর কারসাজি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপকে বেছে নিয়েছে৷

ডিএসই জানায়, কিছু দিন আগে ডিএসইর নাম, ঠিকানা, লোগো ব্যবহার করে হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা চালিয়ে ছিল৷ ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে বিনিয়োগকারী তথা পুঁজিবাজারের স্বার্থে রেগুলেটর, সকল ব্রোকাজের হাউজ, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে চিঠির মাধ্যমে অবগত করেছে এবং বিনিয়োগকারীদের সচেতনতার লক্ষ্যে সংবাদ সম্মেলনও করা হয়েছে৷

এমনকি ডিএসইর ওয়েব ব্যানারেও এই ধরনের প্রতারণা থেকে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হয়েছে৷ এছাড়াও ক্ষিলক্ষেত থানায় এ ব্যাপারে অভিযোগ দাখিল করা হয়েছে, র‍্যাবকেও অবহিত করা হয়েছে এবং সক্রিয় প্রতারক চক্রকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে আনার ব্যবস্থা করা হয়েছে।

ডিএসইর সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় দর বৃদ্ধির লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে৷ যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দণ্ডনীয় অপরাধ। এই ধরনের প্রতারক চক্রের লোভনীয় অফার থেকে সতর্ক থাকুন। অসাধু চক্রের পাল্লায় পরে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হবেন না৷ তাই সবসময় প্রতারণা থেকে সতর্ক তাকতে এবং জেনে ও বুঝে বিনিয়োগ করতে বলেছে ডিএসই।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com