1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তিন মাসে ব্যাংক খাতে আমানত বেড়েছে ৭৩ হাজার কোটি টাকা  - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

তিন মাসে ব্যাংক খাতে আমানত বেড়েছে ৭৩ হাজার কোটি টাকা 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নানা সংকটের মধ্যেও দেশে ব্যাংক খাতে আমানত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৮ শতাংশ।

জানা যায়, মার্চ শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৪ কোটি টাকা। জুন শেষে তা দাঁড়ায় ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা। অর্থাৎ, তিন মাসে আমানত বেড়েছে ৭৩ হাজার ৭৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে শহরের তুলনায় গ্রামীণ এলাকায় আমানতের প্রবৃদ্ধি বেশি ছিল। এপ্রিল-জুন প্রান্তিকে গ্রামীণ অঞ্চলে আমানত বেড়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ, যেখানে শহরে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৬ শতাংশ। জুন শেষে ব্যাংক খাতে থাকা মোট আমানতের মধ্যে শহরাঞ্চলের অংশ ১৬ লাখ ৮০ হাজার ৫৫৮ কোটি টাকা (৮৪ দশমিক ১৭ শতাংশ) এবং গ্রামীণ এলাকার অংশ ৩ লাখ ১৬ হাজার ২৪ কোটি টাকা (১৫ দশমিক ৮৪ শতাংশ)।

অন্যদিকে, আমানতের প্রবৃদ্ধির সঙ্গে সুদের হারও কিছুটা বেড়েছে। মার্চ শেষে আমানতের গড় সুদহার ছিল ৬ দশমিক ২৪ শতাংশ, যা জুন শেষে বেড়ে হয় ৬ দশমিক ৩১ শতাংশ। খাতসংশ্লিষ্টদের মতে, সুদহার বৃদ্ধিই আমানত বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

শুধু আমানত নয়, তিন মাসে ব্যাংক খাতে ঋণও বেড়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১২ হাজার ৬১৮ কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩৪ হাজার ১৭২ কোটি টাকা। অর্থাৎ, ঋণ বেড়েছে ২১ হাজার ৫৫৪ কোটি টাকা বা ১ দশমিক ২৬ শতাংশ।

ঋণ বণ্টনের ক্ষেত্রেও শহর ও গ্রামের মধ্যে স্পষ্ট বৈষম্য রয়েছে। জুন শেষে মোট বিতরণকৃত ঋণের ৯২ দশমিক ৪৬ শতাংশ বা ১৬ লাখ ৩ হাজার ৩৯২ কোটি টাকা গেছে শহরাঞ্চলে। অন্যদিকে, গ্রামীণ এলাকায় গেছে মাত্র ১ লাখ ৩০ হাজার ৭৮০ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ৫৪ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com