1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মিরাকেল থেকে ৫০ শতাংশ ব্যাগ কিনবে বিসিআইসি - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

মিরাকেল থেকে ৫০ শতাংশ ব্যাগ কিনবে বিসিআইসি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চাহিদার অর্ধেক বা ৫০ শতাংশ ব্যাগ কিনবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মানিক উদ্দিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গত ১ সেপ্টেম্বর এই অনুমোদন দেওয়া হয়।

এ সিদ্ধান্তের ফলে মিরাকেলের অর্ডার বৃদ্ধি পাবে এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এতে সাধারণ বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিসিআইসিকে বাধ্যতামূলকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করতে হবে।

এর আগে গত বছরের ডিসেম্বরে প্রথমবার মিরাকেলকে বিসিআইসির মোট চাহিদার ২০ শতাংশ ব্যাগ সরবরাহের সুযোগ দেওয়া হয়েছিল। ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠানটি বিসিআইসির শতভাগ ব্যাগ সরবরাহ করলেও ২০০৭ সালে সরকার উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে অর্ডার দেওয়ার নীতি গ্রহণ করে। দীর্ঘ বিরতির পর আবার অর্ডার পুনরায় শুরু হয়।

এ খবরে বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। গত ১১ কার্যদিবসে মিরাকেলের শেয়ারদর ২৭ শতাংশ বেড়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএসইতে ৩৩ টাকা ৯০ পয়সায় লেনদেন শেষ হয়। আজ মঙ্গলবারও (৯ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার ইতিবাচক ধারায় লেনদেন হচ্ছে। তবে কোম্পানিটি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com