1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তীব্র গ্যাস সংকটে হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

তীব্র গ্যাস সংকটে হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেডের কারখানা বন্ধ রাখা হয়েছে। গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ করা হয়েছে। কোম্পানিটি গ্যাস সংকট সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শিগগিরই এই সংকট সমাধান করে কারখানাটি পুনরায় চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ও ১৬ ধারা এবং শ্রম বিধিমালা ২০১৫ এর ২৫ ও ২৬ বিধি অনুযায়ী চলতি বছরের ২২ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই বছর ধরে তাদের কারখানার গ্যাস লাইনে প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদন প্রক্রিয়া বারবার ব্যাহত হচ্ছিল। এমনকি তারা গ্যাসের বিকল্প হিসেবে সিএনজি ও এলএনজি ব্যবহারের মাধ্যমেও উৎপাদন সচল রাখার চেষ্টা করেছিল। কিন্তু গ্যাস সংকট এতটাই তীব্র হয়ে উঠেছে যে, উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

গ্যাস সমস্যা সমাধানের মাধ্যমে তারা শিগগিরই কারখানাটি চালু করতে পারবে কোম্পানি কর্তৃপক্ষ আশাবাদী। তারা আরো জানিয়েছে, গ্যাস সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com