1. baiozidkhan@gmail.com : admin_bizp :
যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ইউনুসুর রহমান - Business Protidin
শিরোনাম :
আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী

যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ইউনুসুর রহমান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাবেক সচিব ও সাবেক ডিএসইর চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি যমুনা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৩৮তম বৈঠকে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (০৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

মোঃ ইউনুসুর রহমান অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে যোগদান করের। পরবর্তীতে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।

তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ছাড়াও কৃষি মন্ত্রণালয়ের সচিব (প্রশাসনিক প্রধান), জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম-সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com