1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কর ফাঁকি রোধ ও রাজস্ব পুনরুদ্ধারে গোয়েন্দা কার্যক্রমের বিশেষ উদ্যোগ - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

কর ফাঁকি রোধ ও রাজস্ব পুনরুদ্ধারে গোয়েন্দা কার্যক্রমের বিশেষ উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার ও কর ফাঁকি প্রতিরোধে মাঠ পর্যায়ের গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৫ অক্টোবর) এনবিআরের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) দপ্তর থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে এনবিআরের জনসংযোগ দপ্তর জানিয়েছে।

জারি করা এক নির্দেশনায় কর অঞ্চলগুলোর ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল গঠন, কার্যপদ্ধতি, অনুসন্ধান প্রক্রিয়া ও অনুমোদন ব্যবস্থা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মাঠ পর্যায়ে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন টিম বিভিন্ন গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, আয়কর রিটার্ন বা রেজিস্টারে ঘষা-মাজা কিংবা কাটা-ছেঁড়া, অস্বাভাবিক করমুক্ত আয় প্রদর্শন এবং সম্পদ বিবরণীতে সন্দেহজনক অস্বাভাবিকতা পর্যালোচনা করবে। এসব ক্ষেত্রে টিমগুলো অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণ কার্যক্রম শুরু করবে।

অনুসন্ধান পর্যায়ে সুনির্দিষ্ট কর ফাঁকির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট টিম রাজস্ব পুনরুদ্ধারের লক্ষ্যে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করবে। পরে কমিটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুমোদন দেবে।

এ ছাড়া প্রতিটি কর অঞ্চলকে মাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কার্যক্রম থেকে উদ্ভূত অতিরিক্ত দাবি এবং আদায়ের অগ্রগতি প্রতিবেদন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর জানিয়েছে, মাঠ পর্যায়ের গোয়েন্দা কার্যক্রম জোরদার করার ফলে রাজস্ব ফাঁকি রোধ, ফাঁকি দেওয়া অর্থ পুনরুদ্ধার এবং সুষ্ঠু ও স্বচ্ছ কর সংস্কৃতি প্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com