1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের নামে ভুয়া ঋণ অ্যাপ, সতর্কবার্তা জারি - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের নামে ভুয়া ঋণ অ্যাপ, সতর্কবার্তা জারি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম ব্যবহার করে ভুয়া ঋণ অ্যাপ ও ওয়েবসাইট চালু করেছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি https://dbbloan.com ও https://bdloan71.com নামের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে ভুয়া ঋণ প্রদানের কার্যক্রম চালানো হচ্ছে। এসব প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আইএমএফের কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধনের সময় ব্যবহারকারীদের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। এতে আর্থিক প্রতারণা ও ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কা তৈরি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে এসব ভুয়া ওয়েবসাইট বা অ্যাপে কোনো তথ্য প্রদান, যোগাযোগ বা লেনদেন না করার পরামর্শ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ‘পরিশোধ ও শিল্পনীতি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইনে বা অফলাইনে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, যেকোনো আর্থিক লেনদেনের আগে তথ্যের সত্যতা যাচাই করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com