1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৩০ দিনের মধ্যে বিনিয়োগের অর্থ ফেরত না দিলে শতকোটি টাকা জরিমানা - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

৩০ দিনের মধ্যে বিনিয়োগের অর্থ ফেরত না দিলে শতকোটি টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের বিতর্কিত সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ করা অর্থ ৩০ দিনের মধ্যে সুদসহ ফেরত আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও দুই পরিচালককে মোট ১০০ কোটি টাকা জরিমানা করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিএসইসির ৯৭৮তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলআর গ্লোবালের পরিচালনায় থাকা ছয়টি মিউচুয়াল ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়েছিল। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে কমিশনের তদন্তে উঠে এসেছে।

এ কারণে প্রতিষ্ঠানটির সিইও ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলামকে উক্ত অর্থ সুদসহ ৯০ কোটি টাকা আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ফান্ডগুলোতে ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে রিয়াজ ইসলামকে ৯৮ কোটি টাকা, প্রাতিষ্ঠানিক পরিচালক জর্জ এম স্টক থ্রি’কে ১ কোটি টাকা, এবং পরিচালক রেজাউর রেহমান সোহাগকে ১ কোটি টাকা জরিমানা করা হবে বলে কমিশনের সিদ্ধান্তে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com