1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক: এনবিআর - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক: এনবিআর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যারা অনলাইনে জমা দিতে পারবেন না, তারা সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদনক্রমে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, সূত্রোক্ত বিশেষ আদেশ নং-১/২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতারা ব্যতীত সব স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।

এতে আরও বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে বিশেষ আদেশ নং-১/২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতারা ব্যতীত অন্য যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে তারা ৩১ অক্টোবর তারিখের পরিবর্তে আগামী ১৫ নভেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com