1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা বাড়লেও কমেছে লভ্যাংশ - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা বাড়লেও কমেছে লভ্যাংশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত মাগুরা মাল্টিপ্লেক্সের পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৯ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেওয়া হবে ৩১ শতাংশ। যে কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় মুনাফা বাড়লেও কমেছে লভ্যাংশ।

মঙ্গলবার (০৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মাগুরা মাল্টিপ্লেক্সের ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৩.৬০ টাকা হিসেবে ১০ কোটি ৬৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১১ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.১০ টাকা করে মোট ৩ কোটি ২৬ লাখ টাকা বা মুনাফার ৩০.৫৮ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৭ কোটি ৪০ লাখ টাকা বা ৬৯.৪২ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি ২.৫২ টাকা হিসেবে ৭ কোটি ৪৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এরমধ্যে থেকে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৪০ টাকা করে মোট ৪ কোটি ১৪ লাখ টাকা বা মুনাফার ৫৫.৫০ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করে। বাকি ৩ কোটি ৩২ লাখ টাকা বা ৪৪.৫০ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হয়।

মাগুরা মাল্টিপ্লেক্সের আগের অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ৪৩ শতাংশ মুনাফা বেড়েছে। কোম্পানিটির আগের অর্থবছরের ২.৫২ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৪-২৫ অর্থবছরে হয়েছে ৩.৬০ টাকা। তারপরেও কোম্পানিটির পর্ষদ আগের বছরের ১৪ শতাংশ লভ্যাংশ ২০২৪-২৫ অর্থবছরে কমিয়ে ১১ শতাংশ ঘোষণা করেছে।

উল্লেখ্য, ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মাগুরা মাল্টিপ্লেক্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৯ কোটি ৬০ লাখ টাকা। এ কোম্পানিটির ৩ নভেম্বর শেয়ার দর দাঁড়িয়েছে ৯৬.৭০ টাকায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com