1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৬৩ শতাংশ মুনাফা বেড়ে রেকর্ড লভ্যাংশ সামিট অ্যালায়েন্স পোর্টের - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

৬৩ শতাংশ মুনাফা বেড়ে রেকর্ড লভ্যাংশ সামিট অ্যালায়েন্স পোর্টের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কনটেইনার ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান সামিট অ্যালায়েন্স পোর্টের (এসএ পোর্ট) মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মুনাফার এই উল্লম্ফনের পর ২০২৪–২৫ অর্থবছরের জন্য ১৮ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি, যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০২৪–২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশ ঘোষণা করা হয়। ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, প্রতিটি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা পাবেন ১ টাকা ৮০ পয়সা করে।

আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪–২৫ অর্থবছর শেষে এসএ পোর্টের নিট মুনাফা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫১ লাখ টাকা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৪১ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ, এক বছরে মুনাফা বেড়েছে প্রায় ৬৩ শতাংশ বা ২৬ কোটি টাকার বেশি।

এর আগে ২০১০ সালে কোম্পানিটি সর্বোচ্চ ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এবার তা নগদ আকারে ঘোষণা করায় বিনিয়োগকারীদের জন্য এটি বড় সুখবর হিসেবে দেখা হচ্ছে।

খাতসংশ্লিষ্টরা জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম ক্রমেই বাড়ছে, ফলে কনটেইনার ব্যবস্থাপনা খাতেও চাহিদা বাড়ছে দ্রুতগতিতে। বর্তমানে বেসরকারি খাতে ১৯টি ডিপো সক্রিয় থাকলেও মূল ব্যবসার বড় অংশই নিয়ন্ত্রণ করছে শীর্ষ ৬টি প্রতিষ্ঠান।

কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে এসব ডিপো ৮ লাখ ৩০ হাজার একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। এ খাতে সামিট অ্যালায়েন্স পোর্টের বাজার হিস্যা প্রায় ১১ শতাংশ; এই সময়ে প্রতিষ্ঠানটি ৯২ হাজার ৬৭০ একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে।

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে রপ্তানি খাতের সাত ধরনের সেবার মাশুল বাড়ানোর ফলে ডিপোগুলোর বার্ষিক আয় আনুমানিক ৩০০ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আমদানি-রপ্তানির প্রবৃদ্ধি ও সেবামাশুল বৃদ্ধিই এসএ পোর্টসহ খাতটির সামগ্রিক মুনাফা বৃদ্ধির মূল কারণ বলে বিশ্লেষকদের ধারণা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com