1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পাঁচ ইসলামী ব্যাংকের নামে পেল লাইসেন্স, চেয়ারম্যান নাজমা মোবারেক - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

পাঁচ ইসলামী ব্যাংকের নামে পেল লাইসেন্স, চেয়ারম্যান নাজমা মোবারেক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতে একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের নামে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রাথমিক অনুমোদন (এলওআই) দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় ব্যাংকটির নামে এলওআই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনসুর।

জানা যায়, নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। একই সঙ্গে বোর্ডে আরও সাত পরিচালক নিয়োগ পাচ্ছেন। এর মধ্যে সরকারের পক্ষ থেকে পাঁচজন এবং বেসরকারি খাত থেকে দুজন।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এলওআই অনুমোদনের পর ব্যাংক কর্তৃপক্ষ এখন রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) থেকে নাম অনুমোদন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে। এরপর চূড়ান্ত লাইসেন্স প্রদান করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালক জানান, নতুন ব্যাংকের বর্তমান পর্ষদের মেয়াদ হতে পারে সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছর। এ সময়ের মধ্যে একীভূত পাঁচ ব্যাংকের প্রশাসকরা সম্পদ ও দায় (অ্যাসেট ও লায়াবিলিটি) যাচাই-বাছাই শেষে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে অভিজ্ঞ পেশাজীবীদের দিয়ে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেবে। এরপর ব্যাংকটি স্বাধীনভাবে পরিচালিত হবে।’

এর আগে গত ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংক পাঁচ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে এবং প্রতিটিতে কেন্দ্রীয় ব্যাংকের পাঁচজন করে কর্মকর্তা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) পদত্যাগ করতে বলা হয়।

একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে, আর বাকি চারটি ব্যাংক ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের নিয়ন্ত্রণে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা দেবে সরকার এবং আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘একীভূত ব্যাংকটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক। এটি সরকারি মালিকানাধীন হলেও পরিচালিত হবে বেসরকারি ব্যবস্থাপনায়। কর্মীদের বেতন হবে বাজারভিত্তিক, আর আমানতকারীরাও বাজারমূল্য অনুযায়ী মুনাফা পাবেন।’ এই একীভূত প্রক্রিয়া সম্পন্ন করতে দুই বছরের মতো সময় লাগতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com