1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অর্থনীতির প্রধান ৪ খাতে গতি বেড়েছে: পিএমআই - Business Protidin
শিরোনাম :
বন্ধ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই ১০ ব্যাংকের বিতরণ করা ঋণের প্রায় অর্ধেকই ঝুঁকিতে প্রোটেক্টিভ লাইফের দুই গ্রাহকের পরিবারকে ৭ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশী দশজনসহ জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান বীমা খাতে লাইফ ফান্ড ঋণাত্মক সাত কোম্পানির, শীর্ষে ফারইস্ট ব্যাংকিং খাতের কিছু আইন ব্যবসা-বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: বিএবি চেয়ারম্যান ধারে ইসলামী ব্যাংকে সাড়ে ৭ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক লাইসেন্স পাওয়ার শর্তে অনিয়মের অভিযোগ শান্তা লাইফের বিরুদ্ধে ৫৪ বছরে দেশে কোটি টাকার হিসাব বেড়েছে এক লাখ ৩৬ হাজার ৪৮০ ন্যাশনাল লাইফে গ্রামীণফোন কর্মকর্তার ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ

অর্থনীতির প্রধান ৪ খাতে গতি বেড়েছে: পিএমআই

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির প্রধান চারটি খাতে সম্প্রসারণ হয়েছে। যার ফলে গত অক্টোবরে বাংলাদেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) স্কোর সেপ্টেম্বরের তুলনায় ২ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ৮-এ পৌঁছেছে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রকাশিত পিএমআই সম্পর্কিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

গতকাল রোববার (০৯ নভেম্বর) অক্টোবর মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, পিএমআই ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। স্কোর ৫০-এর বেশি হলে অর্থনীতিতে সম্প্রসারণ হয়েছে বলে ধরে নেওয়া হয়। ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। আর স্কোর ৫০ থাকার অর্থ ওই মাসে কোনো পরিবর্তন হয়নি। গতকাল এ বিষয়ে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরের পিএমআই বাড়ার প্রধান কারণ চারটি মূল খাত– কৃষি, শিল্প উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের দ্রুততর সম্প্রসারণ।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ বলেন, সর্বশেষ পিএমআই ফলাফল ইঙ্গিত দিচ্ছে, দেশের সামগ্রিক অর্থনীতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। যার মূল প্রণোদনা এসেছে অনুকূল ফসলের অবস্থা ও কৃষি খাতে ভালো ফলনের প্রত্যাশা থেকে। অর্থনীতির অন্যান্য খাতও বছরের শেষ প্রান্তিকে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুততর সম্প্রসারণের হার প্রদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com