1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজারে আড়াই হাজার কোটি টাকার ট্রেজারি বন্ডের লেনদেন শুরু - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

শেয়ারবাজারে আড়াই হাজার কোটি টাকার ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে ১০ বছরের মেয়াদী নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইস্যু করা এই বন্ডের মাধ্যমে সরকার ২,৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বন্ডটির লেনদেন শুরু হয়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নতুন বন্ডটির নাম: ‘১০ওয়াই বিজিটিবি ১৯/১১/২০৩৫’, লেনদেন কোড: ‘টিবি১০ওয়াই১১৩৫’, ডিএসই স্ক্রিপ্ট কোড: ৮৮৫৪৭, এবং সিএসই ট্রেডিং আইডি: ৫০৩১৩।

বন্ডটি ডেবট বোর্ডের অধীনে ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজ হিসেবে লেনদেন হবে। কুপন রেট ১০.৩৯ শতাংশ যা বছরে দুইবার প্রদান করা হবে। প্রতি ইউনিট লেনদেন শুরুর মূল্য ১০১.৪৫ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। প্রতি লটে ১,০০০ ইউনিট থাকবে।

বাংলাদেশ ব্যাংক ১০০ টাকা অভিহিত মূল্যের ২৫ কোটি ইউনিট ইস্যু করে এই বন্ডের মাধ্যমে ২,৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে।

এর আগে ১০ নভেম্বর ২ বছরের মেয়াদী নতুন একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়, যা থেকে সরকার ৪,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com