1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সহযোগী প্রতিষ্ঠানকে পাবলিক লিমিটেড করবে জেএমআই - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

সহযোগী প্রতিষ্ঠানকে পাবলিক লিমিটেড করবে জেএমআই

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডকে (জেএসএইচএল) প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (০৩) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানিটি। গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি ইতোমধ্যে জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে অতিরিক্ত ১০ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা বিনিয়োগ করেছে। এর ফলে হাসপাতালটিতে কোম্পানিটির মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৩১ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকা।

এদিকে, জেএমআই স্পেশালাইজড হসপিটালে আর কোনো অতিরিক্ত বিনিয়োগ না করার এবং হাসপাতালটিতে তাদের বিনিয়োগ ৫০ শতাংশের নিচে নামিয়ে আনার সিদ্ধান্তও নিয়েছে পর্ষদ।

এর ফলে প্রতিষ্ঠানটি সহযোগী থেকে অ্যাসোসিয়েট কোম্পানিতে রূপান্তরিত হবে। তবে হসপিটালটির উপর উল্লেখযোগ্য প্রভাব বজায় রাখবে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com