1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল - Business Protidin
শিরোনাম :
তিতাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুর অনুমোদন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২১২ টাকা জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফ’র শর্তের সংশ্লিষ্টতা নেই: অর্থমন্ত্রী একমি পেস্টিসাইডসের আইপিওতে অনিয়ম সনদ বাতিলের মুখে শাহজালাল ইক্যুইটি ৮৫ শতাংশ লোকসান কমেছে বিডি ল্যাম্পসের ইসলামী ব্যাংকসহ চাকরিচ্যুতদের মানববন্ধনে এস আলমের মালিকানা ফেরতের দাবি বেড়েছে জ্বালানি তেলের দাম, কার্যকর রোববার ডিজেল নিয়ে দেশে আসছে চার ট্যাংকার, সক্ষমতা ১ লাখ ৪১ হাজার টন চলমান সংকটে যুক্তরাষ্ট্র যত তেল আমদানি করছে, রপ্তানিও কাছাকাছি বাণিজ্যিক ব্যাংক থেকে ফের ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯১ বারের মতো পিছিয়েছে। নতুন তারিখ আগামী ১৩ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

সোমবার (০৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনের একটি ব্যাংকে পাঠানো হয়। দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

রিজার্ভের অর্থ চুরির ওই ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪-সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ও ৩৭৯ ধারায় মামলাটি করা হয়। কিন্তু নয় বছরেও রিজার্ভে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com