1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পদ্মা অয়েলের ১৯৩ কোটি এফডিআরের টাকা না পাওয়ার শঙ্কা - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

পদ্মা অয়েলের ১৯৩ কোটি এফডিআরের টাকা না পাওয়ার শঙ্কা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের ৫টি ব্যাংকে রাখা এফডিআর-এর অর্থ আদায় নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। যেসব ব্যাংক আর্থিক সংকটে এরইমধ্যে একীভূত করা হয়েছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

এস আলমের নেতৃত্বে সংকট তৈরি হওয়া ৫টি ব্যাংকে পদ্মা অয়েল থেকে ১৯৩ কোটি টাকা এফডিআর করা হয়েছে। এরমধ্যে এক্সিম ব্যাংকে ৮১.০০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৭৯.৫৩ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকে ৫৫.৮৬ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৩৫.৫৮ কোটি টাকা ও সোশ্যাল ইসলামী ব্যাংকে ১৬.০৩ কোটি টাকা এফডিআর করা হয়েছে।

এই ৫ ব্যাংক ব্যাংককে অর্থ সংকট ও ঋণ খেলাপির মাধ্যমে ধংস করে দেওয়ায় একীভূত করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো থেকে এফডিআর প্রত্যাহারে পদ্মা অয়েল কর্তৃপক্ষ চিঠি দিয়েছিল। তবে নগদ অর্থের সংকটে ব্যাংকগুলো সাড়া দেয়নি। এই অবস্থায় ব্যাংকগুলো থেকে এফডিআর ফেরত পাওয়া নিয়ে উচ্চ ঝুঁকি তৈরী হয়েছে। ফলে আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ি কোম্পানিটির আর্থিক হিসাবে লোকসান দেখানো উচিত বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রাষ্ট্রায়াত্ত্ব পদ্মা অয়েলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৮ কোটি ২৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৭.৫৯ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com