1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আগামী ডিসেম্বরের মধ্যেই পাঁচ ব্যাংকের আমানত ফেরতের নির্দেশ - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

আগামী ডিসেম্বরের মধ্যেই পাঁচ ব্যাংকের আমানত ফেরতের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরের মধ্যেই পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বুধবার (১৭ ডিসেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে গভর্নর এই নির্দেশনা দেন।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আমানতকারীদের অর্থ নিশ্চিতভাবে ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সভায় গভর্নর বলেন, আমানতকারীদের টাকা ফেরত দিতে কোনো ধরনের গড়িমসি চলবে না। প্রযুক্তিগত বা প্রশাসনিক কোনো অজুহাত যেন এ ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

সভায় জানানো হয়, রেজল্যুশনের আওতায় থাকা পাঁচ ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে এ পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলো পর্ষদকে অবহিত করা হয়েছে। এ সময় গভর্নর দ্রুত আইটি সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ শেষ করার নির্দেশ দেন, যাতে আমানত ফেরতসহ ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় কোনো প্রযুক্তিগত জটিলতা না থাকে।

একীভূত নতুন ব্যাংকের জন্য একটি সমন্বিত ও একক মানবসম্পদ (এইচআর) নীতিমালা প্রণয়নের নির্দেশও দেন গভর্নর। বর্তমানে পাঁচ ব্যাংকের মধ্যে পদবি, গ্রেড, পদোন্নতি ও বেতন কাঠামোয় ভিন্নতা থাকায় সেগুলো একক কাঠামোর আওতায় আনার কথা বলা হয়। বাংলাদেশ ব্যাংক এই নীতিমালা বাস্তবায়ন তদারকি করবে।

সভায় আরও জানানো হয়, আগামী জানুয়ারিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা থাকলেও তার আগেই আমানত ফেরত কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।

সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যরা আমানতকারীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন।

পাঁচ ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণের পরিমাণ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশই খেলাপি। নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

সারা দেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ৯৭৫টি এটিএম বুথ রয়েছে। একীভূত হওয়ার পর একই এলাকায় থাকা একাধিক শাখা এক বা দুইটিতে সীমিত করা হবে। পরিচালন ব্যয় কমাতে ইতিমধ্যে কর্মীদের বেতন–ভাতা ২০ শতাংশ কমানো হয়েছে।

প্রাথমিকভাবে রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যালয় স্থাপন করা হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় একটি চলতি হিসাব খোলা হয়েছে। শিগগিরই পরিচালনা পর্ষদ গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com