1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাত প্রতিষ্ঠানকে নিট সম্পদের শর্ত পূরণে সাময়িক ছাড় - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

সাত প্রতিষ্ঠানকে নিট সম্পদের শর্ত পূরণে সাময়িক ছাড়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের ছয়টি ব্রোকারহাউজ ও একটি মার্চেন্ট ব্যাংককে নিট সম্পদের ন্যূনতম শর্ত পূরণে সাময়িক ছাড় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, ছাড় পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেড, মিকা সিকিউরিটিজ লিমিটেড, ইমিনেন্ট সিকিউরিটিজ লিমিটেড, মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেড ও এসআইএম ক্যাপিটাল লিমিটেড।

সূত্র জানায়, এসব প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়ালাইজড লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের সময়সীমা আগে বাড়ানো হয়েছিল। সেই নির্দেশনা পরিপালনের শর্তে বর্ধিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নিট সম্পদের ঘাটতি সংক্রান্ত বিধান সাময়িকভাবে শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর বিএসইসি এ বিষয়ে একটি নির্দেশনা দেয়। ওই নির্দেশনায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় বিদ্যমান বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কমিশন বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, যেসব স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার এখনো বোর্ড অনুমোদিত অ্যাকশন প্ল্যান কমিশনে জমা দেয়নি, তাদেরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। সময়ের মধ্যে অ্যাকশন প্ল্যান জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ প্রভিশন সংরক্ষণ করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com