1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার - Business Protidin
শিরোনাম :
তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ

ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নুজহাত আনোয়ারের আর্থিক খাত, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-তে কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক জ্যেষ্ঠ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

আইএফসিতে দায়িত্ব পালনকালে নুজহাত আনোয়ার লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করে সিনিয়র কান্ট্রি অফিসারের দায়িত্ব পালন করেন। কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী রূপান্তরকালীন সময়ে তিনি আইএফসির অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেন। সে সময় বতসোয়ানার গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দেশটিতে আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নে অবদান রাখেন। মূলধন ব্যবস্থাপনা, ট্রেজারি ও লিকুইডিটি, লেনদেন সেবা, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও বাজার উন্নয়ন–সংক্রান্ত বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

কর্মজীবনের শুরুর দিকে নুজহাত আনোয়ার প্রায় ১৬ বছর সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন প্রসঙ্গে ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগে বিএসইসির অনুমোদন পাওয়ায় আমরা সন্তুষ্ট। গত এক বছরে এনআরসি ও পরিচালনা পর্ষদ যোগ্য একজন নেতৃত্ব খুঁজে পেতে আন্তরিকভাবে কাজ করেছে। দেশের পুঁজিবাজার রূপান্তরে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব ডিএসইকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই নুজহাত আনোয়ারকে দায়িত্ব গ্রহণের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com