1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণের উদ্যোগ - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

ভ্যাট রিটার্নের সব নথি ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণের উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও ঝামেলামুক্ত করতে সব করদাতার দাখিল করা রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ উদ্যোগের ফলে করদাতারা কোনো সুদ বা জরিমানা ছাড়াই আগে দাখিল করা হার্ড কপি ভ্যাট রিটার্ন নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করতে পারবেন।

এ বিষয়ে নতুন সাব-মডিউলের কর্মসম্পাদন প্রক্রিয়া নির্ধারণ করে সোমবার (৫ জানুয়ারি) একটি পরিপত্র জারি করেছে এনবিআর। পরিপত্রটি যথাযথভাবে অনুসরণ করে করদাতারা ই-ভ্যাট সিস্টেমে তাদের আগের দাখিল করা পেপার রিটার্ন এন্ট্রি দিতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

এনবিআর জানায়, বিদ্যমান ব্যবস্থায় করদাতাদের দাখিল করা পেপার রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রির জন্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সেন্ট্রাল প্রসেসিং সেন্টার (সিপিসি) ব্যবহার করা হতো। এতে ভ্যাট কর্মকর্তারা রিটার্নের তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করতেন। তবে এ প্রক্রিয়ায় তথ্য এন্ট্রিতে ভুল হলে দায়-দায়িত্ব নির্ধারণে জটিলতা তৈরি হতো। পাশাপাশি বিপুলসংখ্যক রিটার্ন সিস্টেমে এন্ট্রি দিতে দীর্ঘ সময় লাগত।

ফলে অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন সিস্টেমে এন্ট্রি না হওয়ায় করদাতাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপ হতো। পরবর্তীতে এসব করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে চাইলে জরিমানা পরিশোধ না করা পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ পেতেন না।

নতুন সাব-মডিউল চালুর ফলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারায় নির্ধারিত সময়ের মধ্যে যারা হার্ড কপি রিটার্ন দাখিল করেছেন, তারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন এন্ট্রি দিতে পারবেন।

এনবিআর আরও জানায়, করদাতাদের ই-মেইল ও মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ই-ভ্যাট সিস্টেমের একটি লিংক পাঠানো হবে। সেই লিংকের মাধ্যমে সহজেই ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ সাব-মডিউল ব্যবহার করা যাবে।

আগে দাখিল করা সব পেপার রিটার্ন আগামী ৩১ মার্চ পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি দেওয়া যাবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে করদাতারা ভবিষ্যতে নিরবচ্ছিন্নভাবে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।

এ উদ্যোগের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে এবং কর প্রশাসনের পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত হবে বলে আশা করছে এনবিআর। এ লক্ষ্যে করদাতাদের সার্বিক সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com