1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ঢাকা ব্যাংকের নতুন এমডি ওসমান এরশাদের যোগদান  - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ঢাকা ব্যাংকের নতুন এমডি ওসমান এরশাদের যোগদান 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওসমান এরশাদ ফয়েজ। রোববার (১১ জানুয়ারি) থেকে তিনি এমডি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকটি জানিয়েছে, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ওসমান এরশাদ ফয়েজের নিয়োগ অনুমোদন দিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তার নিয়োগ অনুমোদন এবং একই দিনে কাজে যোগদানের অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, ওসমান এরশাদ ফয়েজের আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা আছে। ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন। এ ছাড়া তিনি সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান এশিয়া ফিটের সহপ্রতিষ্ঠাতা।

ওসমান এরশাদ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের এমডি ও সিইও এবং এএমটিডি ডিজিটালের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাজীবন শুরু হয়।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন ওসমান এরশাদ। তিনি ইনসিড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে ‘ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিট’-এ লিজেন্ড অ্যাওয়ার্ড পান। কর্মক্ষেত্রে নারীদের অধিকার ও সুযোগ নিয়ে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবেও তিনি প্রশংসিত।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com