1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সমতা লেদারের আর্থিক হিসাবে অসংগতি - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

সমতা লেদারের আর্থিক হিসাবে অসংগতি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স পিএলসির প্রকাশিত আর্থিক হিসাবে অসংগতি পেয়েছে নিরীক্ষক। কোম্পানির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এমন তথ্য জানিয়ে নিরীক্ষা প্রতিষ্ঠান টি. হুসাইন অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে ২ কোটি ১২ লাখ টাকার মজুত পণ্য ছিল বলে তথ্য প্রকাশ করা হয়। তবে নিরীক্ষক সরেজমিনে সেই তথ্যের কোনো সত্যতা পায়নি।

এদিকে, কোম্পানি কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে ২ কোটি ৫০ লাখ টাকা পাবে বলে আর্থিক হিসাবে উল্লেখ করেছে। তবে নিরীক্ষক সেই তথ্য যাচাইয়ে কোনো গ্রাহকের সাড়া পায়নি।

সমতা লেদার দুর্বল মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি। তবে কোম্পানির শেয়ার নিয়ে মাঝে মধ্যেই কারসাজি হয়ে থাকে। কোনো সংবেদনশীল তথ্য বা কোনো কারণ ছাড়াই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়।

১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির এই কোম্পানিটির পরিশোধিত মূলধন ১০ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ২০ হাজার। এর মধ্যে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৩ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪ দশমিক ১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬২ দশমিক ০২ শতাংশ শেয়ার রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com