1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বুধবার থেকে ব্যাংকে লেনদেন ১০টা থেকে ৪টা - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

বুধবার থেকে ব্যাংকে লেনদেন ১০টা থেকে ৪টা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ধারাবাহিকায় আগামীকাল থেকে ব্যাংক কার্যক্রমও চলবে স্বাভাবিক নিয়মে।

সাধারণ সময়ের মত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে, আর ব্যাংকগুলোর দাপ্তরিক কার্যক্রম চলবে ১০টা থেকে ৬টা পর্যন্ত।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল বুধবার থেকে আগের মতো স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে।

তিনি বলেন, বুধবার থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। বাকি সময় ব্যাংকের অভ্যন্তরীণ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে।

এর আগে এদিন দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।

গত ১ জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে ১৮ জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। ওইদিন ইন্টারনেট সেবা দুপুরে সীমিত করা হয়। একই দিন রাতেই বন্ধ করা হয় ইন্টারনেট। তাদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষ পরবর্তীতে ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়।

কারফিউ জারি করে রোববার, সোমবার ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। কারফিউ এবং সাধারণ ছুটি চলাকালে ব্যাংক তিনদিন বন্ধ ছিল। এরপর পাঁচ কার্যদিবস কারফিউ শিথিলের সময় সীমিত পরিসরে চলে ব্যাংকিং কার্যক্রম। এর ফলে ১২ দিন এবং টানা ৮ কার্যদিবস পর স্বাভাবিক ব্যাংকিং চালু হচ্ছে। গত ১৮ জুলাই সবশেষ স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com