1. baiozidkhan@gmail.com : admin_bizp :
২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ সেবার আওতা আরও সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা এ ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। পাশাপাশি এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগও মিলবে।

এর আগে কেবল অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা এ সুবিধা পেতেন এবং শুধু ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করা যেত। নতুন নীতিমালায় সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠায়। এতে জানানো হয়, এতদিন ‘স্কুল ব্যাংকিং’ নামে পরিচিত সেবাটি এখন থেকে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ নামে পরিচালিত হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে এটিএম বুথের মাধ্যমে মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা উত্তোলন করা যাবে। তবে অভিভাবকের আবেদনের ভিত্তিতে এই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করা যাবে। আগে এ সীমা ছিল মাত্র পাঁচ হাজার টাকা।

এ ছাড়া প্রতি মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জমা দেওয়া যাবে এবং অ্যাকাউন্টে সর্বোচ্চ স্থিতি রাখা যাবে তিন লাখ টাকা পর্যন্ত। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আলাদা করে স্টুডেন্ট ফাইল বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। এই অ্যাকাউন্ট ব্যবহার করেই বিদেশে পড়াশোনার যাবতীয় আর্থিক লেনদেন করা যাবে। একই সঙ্গে বৈধ পথে প্রাপ্ত রেমিট্যান্সও এ অ্যাকাউন্টে গ্রহণ করা যাবে।

উচ্চশিক্ষার প্রয়োজনে শিক্ষা–সংক্রান্ত উপকরণ কেনার জন্য অভিভাবকের গ্যারান্টিতে ঋণ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, শিক্ষার্থীদের জন্য প্রদত্ত ঋণের ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com