1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ার হোল্ডারদের ৬ কোটি টাকা মুনাফা দেবে সেনা ইনস্যুরেন্স - Business Protidin
শিরোনাম :
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন

শেয়ার হোল্ডারদের ৬ কোটি টাকা মুনাফা দেবে সেনা ইনস্যুরেন্স

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি সেনা ইনস্যুরেন্স গত বছরের জন্য শেয়ারধারীদের ৬ কোটি টাকা মুনাফা দেবে। এ জন্য কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক একচ্ঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ডিসেম্বরে কোম্পানিটির আরেকটি আর্থিক বছর শেষ হয়েছে। সেই আর্থিক বছরের আর্থিক প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করে লভ্যাংশের এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর শেষে সেনা ইনস্যুরেন্স মুনাফা করেছে প্রায় ২১ কোটি টাকা। ২০২৪ সালে কোম্পানটি মুনাফা করেছিল ১৭ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা ৪ কোটি টাকা বা প্রায় সাড়ে ২৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটি গত বছর ২১ কোটি টাকা মুনাফা করলেও সেই মুনাফা থেকে শেয়ারধারীদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করবে ৬ কোটি টাকা। মুনাফার বাকি অর্থ নিয়ম অনুযায়ী অবণ্টিত মুনাফা হিসেবে কোম্পানির রিটেইনড আর্নিংস হিসেবে জমা থাকবে। রিটেইনড আর্নিংসের সেই অর্থ পরবর্তী সময়ে কোম্পানি তার ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী খরচ করবে।

সেনা ইনস্যুরেন্স ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর দুই বছর ধরে কোম্পানিটি শেয়ারধারীদের সর্বোচ্চ ১৫ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে। ২০২৪ সালের জন্যও কোম্পানিটি শেয়ারধারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তাতে প্রতিটি শেয়ারের বিপরীতে কোম্পানিটির একেকজন বিনিয়োগকারী পেয়েছেন দেড় টাকা লভ্যাংশ।

গত বছরের জন্য ঘোষিত লভ্যাংশ বাবদ কোম্পানিটি যে অর্থ বিতরণ করবে তার মধ্যে ৩ কোটি ৬০ লাখ টাকা পাবেন কোম্পানিটির উদ্যোক্তা–পরিচালকেরা। কারণ, সর্বশেষ গত জানুয়ারির হিসাবে কোম্পানিটির ৬০ শতাংশ শেয়ারই তাঁদের মালিকানায় রয়েছে। ব্যক্তি শ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে প্রায় ২৮ শতাংশ শেয়ার। তাতে ঘোষিত লভ্যাংশ বাবদ সাধারণ বিনিয়োগকারীরা পাবেন ১ কোটি ৬৮ লাখ টাকা। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে থাকা ১২ শতাংশ শেয়ারের বিপরীতে লভ্যাংশ বাবদ তারা পাবেন ৭২ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com