1. baiozidkhan@gmail.com : admin_bizp :
যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মধ্যপাচ্যে যুদ্ধের প্রভাবে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার  বিশাল প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। পাল্টা-পাল্টি এ হামলার খবরে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দর কমেছে। আগের কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’১৩৮ দশমিক ৫৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৬১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৬ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫২ দশমিক ০৩ পয়েন্ট কমে ২ হাজার ১১৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৪৭ কোটি ২৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০টি কোম্পানির, বিপরীতে ৩৫৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ০৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com