1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ঢাকা ডাইংয়ের ব্যবসা পরিচালনা সক্ষমতা নিয়ে শঙ্কা - Business Protidin
শিরোনাম :
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন

ঢাকা ডাইংয়ের ব্যবসা পরিচালনা সক্ষমতা নিয়ে শঙ্কা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। যা কোম্পানিটির ব্যবসাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এ কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে নিরীক্ষক শঙ্কা প্রকাশ করেছেন।

কোম্পানিটির ২০২৪-২৫ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করা হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটি পূঞ্জীভূত লোকসানে (রিটেইন লস) পতিত হয়েছে। এছাড়া দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ঋণের বড় অংশই কারেন্ট ম্যাচুউরিটি বা পরিশোধের সময় হয়েছে এবং উৎপাদন সক্ষমতার বড় অংশ ব্যবহার হচ্ছে না। বিদ্যমান এই শোচণীয় দুরাবস্থার কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০০৯ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ডাইংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৭ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৯০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com