1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জ্বালানি তেল কিনতে লম্বা লাইন, বন্ধ পাম্পেও অপেক্ষা - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

জ্বালানি তেল কিনতে লম্বা লাইন, বন্ধ পাম্পেও অপেক্ষা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ লাইনে মোটরসাইকেল ও ব্যক্তিগত যানের চালকেরা তেলের অপেক্ষায়। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে সোমবার (০৯ মার্চ) জ্বালানি তেল কিনতে দীর্ঘ লাইন দেখা গেছে। কিছু ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

যেসব স্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে, সেগুলোতেও ডিজেল, পেট্রল ও অকটেন কেনার আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মোটরসাইকেল, প্রাইভেট কার ও বিভিন্ন যানবাহনের চালকেরা।

চালকেরা বলছেন, গাড়ি চালিয়ে অন্য আরেকটি পাম্পে যাওয়ার মতো অবস্থা নেই। কারও তেল একেবারে ফুরিয়ে গেছে, কারও কারও তেল প্রায় শেষ। তাই যেখানে লাইনে দাঁড়িয়েছেন, সেখানেই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। পাম্প ছেড়ে যাওয়া মানে গাড়ি ঠেলে নিয়ে যাওয়া।

অন্যদিকে যেসব পাম্পে জ্বালানি তেল বিক্রি চলছে, সেসব পাম্পে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। চালকদের কেউ কেউ দেড় থেকে দুই ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে রয়েছেন বলে জানিয়েছেন।

পাম্পের ভেতরে গিয়ে কথা হয় ক্যাশিয়ার আরাফাত স্বপ্নীলের সঙ্গে। তিনি জানান, গতকাল রোববার বিকেল চারটার দিকে এক গাড়িতে সাড়ে চার হাজার লিটার অকটেন পেয়েছিলেন। রাত সাড়ে ১০টার মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। এর পর থেকেই পাম্প বন্ধ রাখা হয়েছে।

তেলের গাড়ি নারায়ণগঞ্জ ডিপোতে গেছে, কবে আসবে ঠিক নেই। গাড়ি তেল নিয়ে এলেই বিক্রি শুরু করবেন বলেও জানালেন তিনি।

সবচেয়ে লম্বা সারি দেখা যায় বিজয়সরণিসংলগ্ন ট্রাস্ট পাম্পে। আজ বেলা পৌনে ১১টার দিকে ওই পাম্প থেকে জ্বালানি নিতে দেড় কিলোমিটারের চেয়ে বেশি লম্বা প্রাইভেট কারের লাইন দেখা গেছে। ব্যক্তিগত গাড়ির সারি জাহাঙ্গীরগেট ছাড়িয়ে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল পর্যন্ত বিস্তৃত ছিল। আর এই পাম্পে মোটরসাইকেলের সারি ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে মূল ফটক পর্যন্ত।

বেলা সাড়ে ১১টার দিকে কালশীর সুমাত্রা ফিলিং স্টেশনের সামনে গিয়ে দেখা যায়, এ পাম্পটির সামনেও যানবাহনের দীর্ঘ সারি। এখানে পাম্প থেকে প্রাইভেট কারের সারি ইসিবি চত্বরের কাছে গিয়ে ঠেকেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com