1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এমক্যাশে বিদেশী বিনিয়োগ স্থগিতের সিদ্ধান্ত - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

এমক্যাশে বিদেশী বিনিয়োগ স্থগিতের সিদ্ধান্ত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান এমক্যাশ লিমিটেডে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বি১০০ হোল্ডিংসের বিনিয়োগের বিষয়টি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ যথাযথ আলোচনার পর নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র সম্পন্ন করার জন্য এমক্যাশে কৌশলগত ইক্যুইটি বিনিয়োগকারী হিসাবে বি১০০ হোল্ডিংসের প্রস্তাবিত অন্তর্ভুক্তির বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ৮ মার্চ অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ৩৯৫তম পরিচালনা পর্ষদ সভায় বি১০০ হোল্ডিংসকে এমক্যাশ লিমিটেডের কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com