1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বাংলাদেশি ডেবিট-ক্রেডিট কার্ডে লেনদেন বেশি যে দেশে - Business Protidin

বাংলাদেশি ডেবিট-ক্রেডিট কার্ডে লেনদেন বেশি যে দেশে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। একসময় বিদেশে লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের ব্যবহারই ছিল বেশি, তবে গত কয়েক বছরে সেই চিত্রে পরিবর্তন এসেছে। এখন ডেবিট কার্ডও বিদেশে নানা ধরনের লেনদেনে উল্লেখযোগ্যভাবে ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি লেনদেন হয় যুক্তরাষ্ট্রে। অন্যদিকে ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডে হওয়া মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশই হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সময়ে বিদেশে ডেবিট কার্ডে হওয়া মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ হয়েছে যুক্তরাজ্যে।

ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ড। এরপর রয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও ভারত। ডিসেম্বর মাসে বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের মোট ব্যয়ের অর্ধেকের বেশি হয়েছে এই পাঁচ দেশেই।

অন্যদিকে ডেবিট কার্ড ব্যবহারের শীর্ষ পাঁচ দেশের তালিকায় রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব ও আয়ারল্যান্ড। বিদেশে ডেবিট কার্ডে হওয়া মোট লেনদেনের প্রায় ৫৫ শতাংশই হয়েছে এসব দেশে।

পরিসংখ্যান বিশ্লেষণে আরও দেখা গেছে, বিদেশে ডেবিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয় সরকারি বিভিন্ন সেবা গ্রহণে। এরপর রয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা এবং বিভিন্ন বাণিজ্যিক সেবা ক্রয়ে।

অন্যদিকে ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয় ডিপার্টমেন্ট স্টোরে কেনাকাটায়। এর পরের অবস্থানে রয়েছে খুচরা দোকান এবং পরিবহন খাত।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে ডেবিট কার্ড ব্যবহার করে বিদেশে বাংলাদেশিরা মোট ৩৯২ কোটি টাকা খরচ করেছেন, যা আগের মাস নভেম্বরে ছিল ৩৭৩ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ডেবিট কার্ডে বৈদেশিক লেনদেন বেড়েছে প্রায় ১৯ কোটি টাকা বা ৫ শতাংশের বেশি।

অন্যদিকে ডিসেম্বরে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪৯১ কোটি টাকা। আগের মাসে এই পরিমাণ ছিল ৫১১ কোটি টাকা। ফলে এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডে বৈদেশিক লেনদেন কমেছে প্রায় ২০ কোটি টাকা।

ডেবিট কার্ডে বিদেশে হওয়া মোট ৩৯২ কোটি টাকার মধ্যে যুক্তরাজ্যেই খরচ হয়েছে ৬৩ কোটি টাকা। এছাড়া যুক্তরাষ্ট্রে ৫০ কোটি, ভারতে ৩৬ কোটি, সৌদি আরবে ৩৫ কোটি এবং আয়ারল্যান্ডে ৩১ কোটি টাকা ব্যয় হয়েছে।

অন্যদিকে ক্রেডিট কার্ডে বিদেশে খরচ হওয়া মোট ৪৯১ কোটি টাকার মধ্যে যুক্তরাষ্ট্রে খরচ হয়েছে ৬৮ কোটি টাকা। থাইল্যান্ডে ৬৫ কোটি, যুক্তরাজ্যে ৪৪ কোটি, সিঙ্গাপুরে ৩৮ কোটি এবং ভারতে ৩৫ কোটি টাকা খরচ করেছেন বাংলাদেশিরা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com