1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সিটি সুগার ও সাজিদা ফাউন্ডেশনের সাড়ে ১৪৫৮ কোটি টাকার বন্ড অনুমোদন - Business Protidin

সিটি সুগার ও সাজিদা ফাউন্ডেশনের সাড়ে ১৪৫৮ কোটি টাকার বন্ড অনুমোদন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং সাজিদা ফাউন্ডেশনের মোট ১ হাজার ৪৫৮ কোটি ৫০ লাখ টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সিটি সুগার ইন্ডাস্ট্রিজ ১ হাজার ৩০০ কোটি টাকার সিকিউরড জিরো কুপন বন্ড এবং সাজিদা ফাউন্ডেশন দেশের প্রথম ‘অরেঞ্জ বন্ড’ হিসেবে ১৫৮ কোটি ৫০ লাখ টাকার বন্ড ইস্যু করার অনুমতি পেয়েছে। এই অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায় পরিশোধ এবং নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তিসহ ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণে ব্যয় করা হবে।

সোমবার (৩০ মার্চ) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০০৬তম জরুরি কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে এই সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানন হয়েছে, কমিশন অদ্যকার সভায় সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ১ হাজার ৩০০ কোটি টাকা অভিহিত মূল্যের ০৩ বছর মেয়াদী শতভাগ সিকিউরড মর্টগেজ ব্যাকড নন কনভার্টিবল ফুললি রিডিমেবল জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে, যার ডিসকাউন্ট রেট প্রায় ১৩ দশমিক ৫০ শতাংশ।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা কোম্পানির কাছে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১৩ লাখ টাকা।

উল্লেখ্য, বন্ড ইস্যুর অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান দায় পরিশোধে ব্যবহৃত হবে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্র্যাক ব্যাংক পিএলসি। এছাড়া বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

একই সভায় কমিশন বাংলাদেশের প্রথম অরেঞ্জ বন্ড হিসেবে সাজিদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকা অভিহিত মূল্যের ১ থেকে ৩ বছর মেয়াদী নন কনভার্টিবল ফুললি রিডিমেবল আনসিকিউরড অরেঞ্জ জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে, যার ডিসকাউন্ট রেট ৭ দশমিক ০ শতাংশ থেকে ১১ দশমিক ৫০ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা।

উল্লেখ্য, বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ সাজিদা ফাউন্ডেশন তাদের মাইক্রোফাইন্যান্স পোর্টফোলিও শক্তিশালী ও সম্প্রসারণে ব্যবহার করবে। অরেঞ্জ বন্ডের অর্থ বিশেষভাবে নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নে ব্যবহৃত হবে।

এছাড়া আন্তর্জাতিক মান অনুসরণ করে অর্থ ব্যবহারের বিষয়ে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ সেকেন্ড পার্টি মতামত প্রদান করেছে। উক্ত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com