1. baiozidkhan@gmail.com : admin_bizp :
রেশনের চাল-গমের দাম পুনর্নির্ধারণ হচ্ছে - Business Protidin
শিরোনাম :
ইপিজেডের প্রতি একর জমি থেকে অর্থনীতিতে যোগ হচ্ছে ১৩.৮২ কোটি টাকা দেশে মজুত জ্বালানি তেলে কতদিন চলবে, জানালেন জ্বালানি বিভাগ খেলাপি আতঙ্কে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ কমেছে: ডিসিসিআই সভাপতি ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে এনবিআর বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন অস্বাভাবিক বাড়ছে সাফকো স্পিনিংসের শেয়ার দর সুদহার নির্ধারণে নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক কক্সবাজারে ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবী পরিশোধ বার্জার পেইন্টসের রাইট শেয়ারের অর্থ ব্যবহারে সময়সীমা বাড়াল বিএসইসি ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের হুমকি: বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

রেশনের চাল-গমের দাম পুনর্নির্ধারণ হচ্ছে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, এসএসএফ, এনএসআই-সহ সরকারের প্রাধিকারপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠানের জনবলের জন্য সাশ্রয়ী মূল্যে রেশন সামগ্রী বিতরণের ক্ষেত্রে চাল ও গমের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে। আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য কার্যকর হবে।

এ বিষয়ে অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

সোমবার (২৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের বাজেট অনুবিভাগ-১ এর উপসচিব নুরউদ্দিন আল ফারুক এ সংক্রান্ত পরিপত্রে সই করেছেন।

এতে বলা হয়েছে, সরকার বিশেষ জরুরি হিসেবে প্রাধিকারপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠান যেমন- স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), সশস্ত্র বাহিনী বিভাগ (সেনা, নৌ ও বিমান), বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন, কারা অধিদপ্তর, বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপক অধিদপ্তর এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবলের অনুকূলে সাশ্রয়ী মূল্যে রেশন সামগ্রী বিতরণের ক্ষেত্রে চাল ও গমের দাম নির্ধারণ করা হলো।

পরিপত্রে, রেশনে দেওয়া গম ও চালের মূল্য নির্ধারণে তিনটি ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে-

চাল ও গমের বিক্রয়মূল্য হবে সংশ্লিষ্ট অর্থবছরের চাল ও গমের নির্ধারিত অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশ; অর্থ বিভাগ থেকে প্রতি অর্থবছরের শুরুতে চাল ও গমের অর্থনৈতিক মূল্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অবহিত করা হবে; চাল ও গমের পুনর্নির্ধারিত এ হার ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ১০ প্রতিষ্ঠানের রেশনে যেসব পণ্য সাশ্রয়ী মূল্যে দেওয়া হয় তার মধ্যে চাল ও গমের দাম পুনর্নির্ধারণের ফলে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হতে পারে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com