1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি, নতুন এমডি আলতাফ হোসেন - Business Protidin

ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি, নতুন এমডি আলতাফ হোসেন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকালে অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তাকে তিন মাসের জন্য ছুটি দেওয়া হয়।

জানা গেছে, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান মো. ওমর ফারুক খান।

জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত ২ আগস্ট তার নিয়োগে অনাপত্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন অনিয়ম-জালিয়াতিতে সম্পৃক্ত থাকার দায়ে গত মে মাসে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলা চাকরি হারান। এরপর থেকে ওমর ফারুক খান এমডির চলতি দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, গত ১০ জুলাই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ওমর ফারুক খানকে নিয়মিত এমডি নিয়োগ দিয়ে অনাপত্তির জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠায়। গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকে তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে রোববার এমডি হিসেবে অনাপত্তির চিঠি দিল কেন্দ্রীয় ব্যাংক।

ওমর ফারুক খান ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। বিগত আওয়ামী সরকারের সময়ে ডিএমডি অবস্থায় তাকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। পরে তিনি এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ২০২৫ সালের সেপ্টেম্বরে ওমর খারুক খানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয় নতুন পর্ষদ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com