1. baiozidkhan@gmail.com : admin_bizp :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফ’র শর্তের সংশ্লিষ্টতা নেই: অর্থমন্ত্রী - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফ’র শর্তের সংশ্লিষ্টতা নেই: অর্থমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সরকারের আলোচনা এখনও চলমান এবং তা আগামী ১৫-২০ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসব আলোচনা একটি চলমান প্রক্রিয়া এবং এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। দাতা সংস্থাগুলোর যেমন কিছু শর্ত ও প্রত্যাশা রয়েছে, তেমনি বাংলাদেশেরও নিজস্ব চাওয়া-পাওয়া আছে।

অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। আইএমএফের সঙ্গে পূর্ববর্তী সরকারের নেওয়া কর্মসূচির কিছু শর্ত বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। বলেন, যদি কোনো শর্ত জনগণের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে নির্বাচিত সরকার তা গ্রহণ করবে না।

আইএমএফের বর্তমান কর্মসূচির মেয়াদ আগামী ৬-৭ মাসের মধ্যে শেষ হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এরপর নতুন কোনো কর্মসূচিতে যাওয়া হবে কি না, তা বর্তমান সরকার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

তেলের দাম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিশ্ববাজারে দাম বাড়লেও সরকার জনগণের স্বার্থে তা পুরোপুরি সমন্বয় করেনি। এতে তহবিলে চাপ তৈরি হলেও সরবরাহ ঠিক রাখা হয়েছে। শুধু তেলের দাম বাড়লেই মূল্যস্ফীতি বাড়ে এমন নয়, আরও অনেক বিষয় এতে ভূমিকা রাখে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com